Duto moner kotha tomay- bengali lyrics | দুটো মনের কথা তোমায়- bengali lyrics

দুটো মনের কথা তোমায়- bengali lyrics

 

দুটো মনের কথা তোমায়
ব’লি জগদম্বে,
দুটো মনের কথা তোমায়
ব’লি জগদম্বে,
বল দেখি মা দীনের দুঃখ
কোন কালে বা কমবে,
বল দেখি মা দীনের দুঃখ
কোন কালে বা কমবে,
দুটো মনের কথা তোমায়
ব’লি জগদম্বে।

শোনো মাগো দশভূজা
সেদিন তোমার করবো পূজা,
শোনো মাগো দশভূজা
সেদিন তোমার করবো পূজা,
যখন মা নির্মলের মতো
লক্ষ টাকা জমবে,
যখন মা নির্মলের মতো
লক্ষ টাকা জমবে,
দুটো মনের কথা তোমায়
ব’লি জগদম্বে।

যত পাওনাদারে লাগায় ল্যাঠা,
যত পাওনাদারে লাগায় ল্যাঠা
তাই পালিয়ে গেলাম ক্যালকাটা,
আর হেথায় যদি ধরে ব্যাটা
পালাবো মা বোম্বে।
দুটো মনের কথা তোমায়
ব’লি জগদম্বে।

দেশের দুঃখ দেখে গাঁধী,
দেশের দুঃখ দেখে গাঁধী
পরতে বলে গেলো খাদি,
দেশের দুঃখ দেখে গাঁধী
পরতে বলে গেলো খাদি,
যত হারামজাদা-হারামজাদী
ঠেকায় না নিতম্বে।
দুটো মনের কথা তোমায়
ব’লি জগদম্বে।

যদি কষ্ট দেওয়া মনে থাকে
ডেকে নে মা শেষের ডাকে,
যদি কষ্ট দেওয়া মনে থাকে
ডেকে নে মা শেষের ডাকে,
তুমি মারলে কে বা রাখে,
তুমি মারলে কে বা রাখে
কাজ কি আর বিলম্বে,
দুটো মনের কথা তোমায়
ব’লি জগদম্বে,
দুটো মনের কথা তোমায়
ব’লি জগদম্বে।

Related Articles