Dosh karo noy go maa - Bengali Lyrics | দোষ কারো নয় গো মা - Bengali Lyrics

দোষ কারো নয় গো মা - Bengali Lyrics

 

দোষ কারো নয় গো মা,
দোষ কারো নয় গো মা
আমি স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা
দোষ কারো নয় গো মা,
দোষ কারো নয় গো মা।

আমার ধর্মাধর্ম হলো কুদন্ড স্বরূপ
পুন্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ,
ধর্মাধর্ম হলো কুদন্ড স্বরূপ
পুন্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ,
সে কূপে বেড়িল কাল রূপ জল
কালো মনোরমা, মা..
দোষ কারো নয় গো মা,
দোষ কারো নয় গো মা।

আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী
দ্বিগুণ করেছে সগুণে,
কিসে এ বারি নিবারি ভেবে দাশরথির
অনিবার বারি নয়নে,
আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী।

আমার ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে
জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে।
আছি তোর অপিক্ষে, দে মা মুক্তি ভিক্ষে,
আছি তোর অপিক্ষে, দে মা মুক্তি ভিক্ষে,
কটাক্ষেতে করে পার মা..
দোষ কারো নয় গো মা,
আমি স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা
দোষ কারো নয় গো মা..

Related Articles