দে মা আমায় রাজা ক’রি- bengali lyrics
দে মা আমায় রাজা ক’রি
দে মা আমায় রাজা ক’রি,
দে মা আমায় রাজা ক’রি
আর কাঙাল হয়ে থাকতে নারি,
দে মা আমায় রাজা ক’রি।
দন্ত যে অন্ত হলো গো মা
কেমন চিবাই কলাই-মুড়ি,
দন্ত যে অন্ত হলো গো মা
কেমন চিবাই কলাই-মুড়ি?
এখন হালুয়া ভিন্ন দিন চলে না,
বরং রাবড়ি হলে খেতে পারি।
দে মা আমায় রাজা ক’রি
দে মা আমায় রাজা ক’রি,
দে মা আমায় রাজা ক’রি।
পেটের জ্বালায় ভিক্ষা মেগে
ফিরি লোকের বাড়ি-বাড়ি,
চরণ যে মা আর চলে না
বিনা একখান মোটরগাড়ি,
দে মা আমায় রাজা ক’রি
দে মা আমায় রাজা ক’রি,
দে মা আমায় রাজা ক’রি।
রাজি যদি করিস মাগো
দিস না যেন জমিদারী,
রাজি যদি করিস মাগো
দিস না যেন জমিদারী,
খাজনা আদায় ভীষম ল্যাঠা
কেমন দেব কালেক্টারি।
দে মা আমায় রাজা ক’রি
দে মা আমায় রাজা ক’রি,
দে মা আমায় রাজা ক’রি।
পাওনাদারে-পাওনাদারে
আছে যে দুনিয়া ভ’রি,
আমার পাওনাদারে-পাওনাদারে
আছে যে দুনিয়া ভ’রি,
আমায় রাজা করার আগে
পাঠাস তাদের যমের বাড়ি।
দে মা আমায় রাজা ক’রি
দে মা আমায় রাজা ক’রি,
দে মা আমায় রাজা ক’রি।
খালিপেটে বাতাস ঢুকে
কেবল ফুলে যাচ্ছে নাড়ি,
খালিপেটে বাতাস ঢুকে
কেবল ফুলে যাচ্ছে নাড়ি,
টাকা দিতে আ-কার ভুলে
টাক দিলে মা কপাল-জুড়ি,
টাকা দিতে আ-কার ভুলে
টাক দিলে মা কপাল-জুড়ি।
দে মা আমায় রাজা ক’রি
দে মা আমায় রাজা ক’রি,
দে মা আমায় রাজা ক’রি।
আর কাঙাল হয়ে থাকতে নারি
দে মা আমায় রাজা করি।