Amar chetana chaitanya kore - Bengali Lyrics | আমার চেতনা চৈতন্য করে - Bengali Lyrics

আমার চেতনা চৈতন্য করে - Bengali Lyrics
 
 
আমার চেতনা চৈতন্য করে

দে মা চৈতন্যময়ী (x2)

তোর ভাব সাগরে ভেসে আমি
তোর ভাব সাগরে ভেসে আমি
হব মা তোর পদাশ্রয়ী।
আমার চেতনা চৈতন্য করে
দে মা চৈতন্যময়ী।
 
অজ্ঞান মোর স্বভাব থেকে,
তোর ভবে তুই নে মা ডেকে (x2)
জ্ঞানো চক্ষু মেলে দেখি
জ্ঞানো চক্ষু মেলে দেখি
কেমন তুই জ্ঞানদাময়ী।
আমার চেতনা চৈতন্য করে
দে মা চৈতন্যময়ী।
 
তোর ভাবের খেলা দিয়ে,
দে মা আমার যা কিছু সব
অভাব মিটিয়ে। (x2)
 
কৌতুহল মোর এ জীবনে,
নিয়ে নে মা তোর ও চরণে (x2)
মহানন্দে যাই চলে মা
মহানন্দে যাই চলে মা
হয়ে সর্ব রিপু জয়ী
আমার চেতনা চৈতন্য করে
দে মা চৈতন্যময়ী.

Related Articles