Agomoni - Bengali Lyrics | আগমনী - Bengali Lyrics
আগমনী - Bengali Lyrics
শিউলি ফুলের গন্ধে,
ভুলে সব দিন দ্বিধা-দ্বন্দ্বের
তেপান্তরে,থুড়ি আমার ঘরে,
আলো জ্বলবে। ..
কাশফুল, না ঘাসফুল ওই চিন্তায়
দিন কাটে রোজ তা ধিনতায়
সংগোপনে বিজ্ঞাপনে মুখ ঢেকে।
পাড়ার পুজোয় ছেলেবেলা
মরচে ধরে অবহেলায়
টিমটিমে বাতি থিম হলে খাঁটি
হাটি হাটি পায়ে সারারাত
এভাবে পুজো চলে যায়
কত না গল্প বলে যায়,
ভাঙা গড়ার ...
সেরার শিরোপা তোমার চাই,
আমি বলি শুধু তোমাকেই চাই,
ছেলেবেলা ...
আমার হোক না যতই জামা-জুতো,
আমি খুঁজছি শুধুই একটা ছুতো,
ফিরে পাওয়ার ...
এলো রে, এলো রে
দেখো মা আমার ঘরে এলো রে (x2)
যারা পায়নি তাদের স্বপ্ন,
টেনে নাও মা তাদের বুকে
যে ঘরে জ্বলেনি আলো,
মুছে দাও যত আঁধার কালো
হাতে হাত রাখি আনন্দে,
বছরটা কাটুক ভালো মন্দে।
গান শোনাও আগমনী সুরে,
বছরটা আসে যেন ফিরে, আবার
ওমা ওমা, ওমা ওমা...
এলো রে, এলো রে
দেখো মা আমার ঘরে এলো রে (x2)